Logo
| বঙ্গাব্দ

ভাঙা ঘরে মানবেতর জীবন আহমদ আলীর

  • আপডেট টাইম : 25-04-2025 ইং
  • 438096 বার পঠিত
ভাঙা ঘরে মানবেতর জীবন আহমদ আলীর
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামে ভাঙা ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছে আহমদ আলী।

জীবনযুদ্ধে নিত্য সংগ্রামী ষাটোর্ধ আহমদ আলী বসবাস করেন একটি ভাঙাচুরা টিনের ঘরে। উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামে বসবাসরত এই বৃদ্ধ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে রাত কাটান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে পানি চুইয়ে পড়ে, শীতে দেয়াল দিয়ে ঠাণ্ডা বাতাস ঢোকে—তবুও এই আশ্রয়টুকুই তার শেষ সম্বল।

আহমদ আলী একজন দিনমজুর ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার সক্ষমতা কমে গেছে। বর্তমানে তিনি প্রায় কর্মহীন। সহায়-সম্বল বলতে শুধু এই ছোট্ট ভাঙা ঘরটিই আছে, তাও জরাজীর্ণ।

ভারাক্রান্ত মনে আহমদ আলী বলেন, “অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু এখনও কোনো সহায়তা পাইনি। একটি পাকা ঘরের স্বপ্ন দেখি, কিন্তু তা হয়তো কেবল স্বপ্নই থাকবে।”

তিনি আরও বলেন, বৃষ্টি হলে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকি। বসার জায়গা থাকে না, শুতে পারি না। অনেকবার সাহায্য চেয়েছি, কেউ হাত বাড়িয়ে এগিয়ে আসে না।”

স্থানীয়রা জানান, আহমদ আলী প্রকৃতপক্ষে সাহায্যের যোগ্য একজন ব্যক্তি। তারা দাবি করেছেন, দ্রুত তাকে একটি সরকারি ঘর দেওয়া হোক যাতে তিনি অন্তত মাথার উপর একটা নিরাপদ ছাউনি পান।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা বলেন, মানবিক বিবেচনায় আহমদ আলীর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়