Logo
| বঙ্গাব্দ

ফসলি ধানে ইদুরের হানা, দিশেহারা কৃষক!

  • আপডেট টাইম : 08-10-2025 ইং
  • 346534 বার পঠিত
ফসলি ধানে ইদুরের হানা, দিশেহারা কৃষক!
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

রাঙ্গামাটির নানিয়ারচরের বিভিন্ন গ্রামে চলতি আমন ধানক্ষেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। এতে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ফসল উৎপাদনে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, মাঠে ধানগাছ এখন শীষ ধরার সময়। সম্প্রতি কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে হঠাৎ করে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। রাতের অন্ধকারে ইঁদুর দল বেঁধে গাছ কেটে ফেলছে।

বুড়িঘাট ইউনিয়নের কৈলাসপাড়া গ্রামের কৃষাণী অনুশা চাকমা জানায়, বছরের সব পরিশ্রম এই ফসলে দিয়েছি। কিন্তু ইঁদুরের কারণে জমি প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের এ ব্যাপারে সহায়তা দরকার।

স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ চলছে এবং এ বিষয়ে সচেতনতা ও টোপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি দলবদ্ধভাবে ইঁদুর দমন অভিযানের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়