Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় বড় দিন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা জোরদার রেখেছিলো নিরাপত্তা বাহিনী

  • আপডেট টাইম : 26-12-2025 ইং
  • 184354 বার পঠিত
দীঘিনালায় বড় দিন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা জোরদার রেখেছিলো নিরাপত্তা বাহিনী
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনভর দীঘিনালা সেনা জোনের সেনা সদস্যদের সক্রিয় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। উপজেলার ৫ টি ইউনিয়নের সকল চার্চ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা সদস্যরা টহল দেন। চার্চগুলোতে প্রার্থনা ও বড়দিন উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি লক্ষ্য করা গেছে। বড়দিন পালনকারী স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারছেন। প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী আমাদের নিরাপত্তায় পাশে আছে জোন আমরা অনেক স্বস্তি পাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছি। টহলে নিয়োজিত সেনা সদস্যরা জানান, বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য আমরা দীঘিনালা সেনা জোন সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত আছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দীঘিনালাতে বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার এমন উদ্যোগে খুশি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দীঘিনালা জোনের জোন অধিনায়ক পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: আকিব মল্লিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের লোকজনের সাথে চার্চে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চত করতে দীঘিনালা জোন কতৃক টহল কার্যক্রম পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়