Logo
| বঙ্গাব্দ

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গুইমারার ১৯ দোকান

  • আপডেট টাইম : 05-10-2025 ইং
  • 399359 বার পঠিত
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গুইমারার ১৯ দোকান
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরাখাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেছে বাজারের অন্তত ১৯টি দোকান। তবে বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো বাজারটি।

রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি, সেনাবাহিনী ও মাটিরাঙা ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর, রাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি টায়ারের দোকান বা গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল কিংবা সিগারেটের আগুন থেকেও এ দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০-৬০ লাখ টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে।

আগুনের সূত্রপাত হলে মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়