হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা ছাত্রদলের পক্ষে ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ১৫ জন সদস্যদের জার্সি এবং রাজস্থলী থানা ও ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া স্পোর্টিং ক্লাবে একটি করে ফুটবল উপহার হিসেবে প্রদান করেন রাজস্থলী ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
এসময় রনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে আমরা যুবদের জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। বর্তমান প্রজন্ম মাদকাসক্তি এবং খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয়ে যাচ্ছে। অথচ তারা আগামীদিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তারা যেনো খেলাধুলায় মনোযোগী হয়ে খারাপ থেকে বেঁচে থাকতে পারে সেজন্য উৎসাহ ও অনুপ্রেরণা দিতেই ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খান, সদস্য মোঃ মোবারকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |