Logo
| বঙ্গাব্দ

চেঙ্গি নদীতে সেনাবাহিনীর পোনা অবমুক্তি

  • আপডেট টাইম : 19-05-2026 ইং
  • 1116 বার পঠিত
চেঙ্গি নদীতে সেনাবাহিনীর পোনা অবমুক্তি
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পরিচালনা করেছে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল)।

মঙ্গলবার (১৯ মে) নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখা থেকে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল প্রজাতির সর্বমোট ১ হাজার ৮০০টি মাছের পোনা চেঙ্গি নদীতে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নদীর প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নেও এ ধরনের কার্যক্রম ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মৎস্য খাতের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ক্যাপ্টেন মো. তাওসিফ মুসাভভির শাফিন, ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজনসহ জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়