Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি

  • আপডেট টাইম : 02-04-2026 ইং
  • 1818 বার পঠিত
রামগড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করল বিজিবি
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবি।

বৃহস্পতিবার জোন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীন ছোট ফরিংগা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছোট ফরিংগা সীমান্তের পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে তিনজন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া তিনটি বস্তা তল্লাশি করে ১৫টি ছোট প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সদর দপ্তরে জমা করা হয়েছে।

এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করছে। একই সঙ্গে মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়