অর্ণব মল্লিক, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাইয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো শ্যামলী এন আর ট্রাভেলস কোরিয়ান হুন্দাই এসি বিজনেস ক্লাস বাস সার্ভিস।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলী এন আর ট্রাভেলস চট্রগ্রামের জিএম মো. বাবুল, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহীম যুবদল নেতা ইমাম উদ্দিন, কর্ণফুলি কলেজ ছাত্র দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |