Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই বিদ্যুৎ অফিসের ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ

  • আপডেট টাইম : 13-03-2025 ইং
  • 361383 বার পঠিত
কাপ্তাই বিদ্যুৎ অফিসের ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই বিতরণ অফিসের ভাণ্ডারে রক্ষিত ৩টি ২৫ কেভিএ সিঙ্গেল ফেইজ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করেছে।

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শামসুল আরেফীন জানান, রাতে অফিসের ভান্ডার কক্ষ থেকে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। যেগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তবে সেগুলো নষ্ট ছিলো বলেও তিনি জানান। এছাড়া ঘটনাটি থানায় জানানো হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়