Logo
| বঙ্গাব্দ

কেপিএম হরিমন্দিরের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

  • আপডেট টাইম : 12-09-2025 ইং
  • 298587 বার পঠিত
কেপিএম হরিমন্দিরের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিক, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রী-শ্রী হরি মন্দিরের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মন্দির প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি প্রকৌশলী স্বপন কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন নতুন কমিটির সাধারন সম্পাদক রূপক মল্লিক।


মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মন্দির কমিটির উপদেষ্টা তপন কুমার মল্লিক, পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা সভাপতি জগদীশ দাশ, সুধীর ধর, আশীষ বরন দাশ, ডা. এস.কে দাশ। এছাড়া বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রতন মল্লিক, কাপ্তাই জন্মাষ্টমী পরিষদ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, শ্যামল মল্লিক, উজ্জ্বল মল্লিক প্রমুখ। সঞ্চালনা করেন সহ অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক।

সভায় আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়