Logo
| বঙ্গাব্দ

রামগড়ে ফার্মেসী সমিতির সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রাজু নির্বাচিত

  • আপডেট টাইম : 12-08-2025 ইং
  • 254589 বার পঠিত
রামগড়ে ফার্মেসী সমিতির সভাপতি জসিম  ও সাধারণ সম্পাদক রাজু নির্বাচিত
রিপোর্টারঃ N/A

 রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিমিতি'র মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।



মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে রামগড় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে 'রামগড় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি'র সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে এক জরুরী সভায় দুই বছর মেয়াদী  আংশিক কমিটি গঠন করা হয়। শিগ্রই পরবর্তী সভার মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হইবে মর্মে সভায় সীন্ধান্ত নেয়া হয়।



কমিটিতে সভাপতি পদে পুনরায় ৩য় বারের মত  মোঃ জসিম উদ্দিন ( শাহিন মেডিকেল হল ), সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে  দেলোয়ার হোসেন রাজু ( আমিন মেডিকেল হল) রামগড় বাজার নির্বাচিত করা হয়েছে।


 


এছাড়া ও সহ-সভাপতি পদে ডা: মোস্তফা কামাল ( মিন্টু মেডিকেল হল ), খাগড়াবিল বাজার , সহ- সাধারণ সম্পাদক পদে আশরাফ উদ্দিন লিটন ( রাজু মেডিকেল হল ) রামগড় বাজার, কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল মামুন ( আরজু মেডিকেল হল ), সোনাইপুল বাজার, সহ কোষাধ্যক্ষ  পিয়াস ( সেবা মেডিকেল হল ), রামগড় বাজার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম ( কাজী মেডিকেল হল ) সোনাইপুল বাজার নির্বাচিত করা হয়েছে। 



এরআগে, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি  রামগড় শাখার সভাপতি জসিম উদ্দিন  পুরাতন কমিটি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি ঘোষণার আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়