Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 21-10-2025 ইং
  • 191488 বার পঠিত
নানিয়ারচরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, চুরি, নারী ও শিশু নির্যাতন, অবৈধ মাটি ও বালু উত্তোলন, বন ধ্বংসসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং অপরাধ দমনে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়