Logo
| বঙ্গাব্দ

সাজেকে অবৈধ সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী

  • আপডেট টাইম : 29-01-2025 ইং
  • 439571 বার পঠিত
সাজেকে অবৈধ সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী
রিপোর্টারঃ N/A

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় সিগারেট প্রাচারের সময় তা জব্দ করেছে 

বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।



আজ বুধবার (২৯জানুয়ারী) অভিযানে ২০০ কার্টুন অবৈধ ভারতীয় প্যাট্রন  ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।


বাঘাইহাট জোনের সূত্রে জানা যায়, অবৈধ ভারতীয় সিগারেট বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ মবিন এর নের্তৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। 


এসময় অবৈধ পাচারকারী চক্র আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ২০০ কার্টুন সিগারেট এর ছয়টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে সেগুলি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্যে ৩ লক্ষ ৫০ হাজার টাকা।




বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়