হাবীবুল্লাহ মিসবাহ, সংবাদদাতাঃ
"শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
রাঙ্গামাটির রাজস্থলীতে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, থানা প্রতিনিধি এসআই হাফিজ আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
এসময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে শ্রমজীবীরাই আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখে আসছেন। দেশ এবং দেশের আপামর জনসাধারণের অবস্থা উন্নয়নের জন্য শ্রমিকদের ভুমিকাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। সুতরাং শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে মালিক শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |