খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম গ্রামগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে পানছড়ি সাব জোনের টহলরত সেনা সদস্যরা স্থানীয় একটি স্থানীয় অনুষ্ঠানের অংশ নিলে এলাকাবাসীর মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ওই অনুষ্টানে এক শিশুর হাতে সেনা কর্মকর্তাকে ফুল উপহার দেওয়ার হৃদয়ছোঁয়া মুহূর্তটি স্থানীয়দের মনে গভীর সম্মান ও আস্থার প্রতিফলন ঘটায়। এটি যেন প্রমাণ করে— দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা।
খাগড়াছড়ি জোনের দিকনির্দেশনায় পানছড়ি সাব জোন এলাকায় যেসব উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে—
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পাঠদান সহায়তা,যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ,
পাড়া-মহাল্লায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ,
বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জনসচেতনতা কার্যক্রম,
দূরবর্তী গ্রামে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান,
স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত কমিউনিটি এনগেজমেন্ট।এসব কার্যক্রম পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |