Logo
| বঙ্গাব্দ

সাজেক সড়কে পর্যটক অসুস্থ বিজিবির মানবিকতা প্রকাশ

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 183238 বার পঠিত
সাজেক সড়কে পর্যটক অসুস্থ বিজিবির মানবিকতা প্রকাশ
রিপোর্টারঃ N/A
নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়ি থেকে রূপের রানী পর্যটন স্পট সাজেক যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে এক বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা বৃদ্ধা চিকিৎসা সেবায় নিয়োজিত হয়ে যায়। আজ বুধবার সকালে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট এলাকায় অসুস্থ হয়ে পড়ে রাজধানীর ঢাকা আগারগাঁও বাসিন্দা নাজমুন নাহার (৬০)। এদিকে অসুস্থ হওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দৃষ্টিতে আসলে। তৎক্ষনাৎ বিজিবি সদস্যদের নির্দেশ দেন এই পর্যটকের চিকিৎসা সেবা দিতে। পরে মেডিকেল অফিসার ও মেডিকেল টিম নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং অসুস্থ বৃদ্ধা নাজমুন নাহারের সাথে ট্যুরে আসা সদস্যরা বিজিবির এই মানবিক সেবা কাজের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়