নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়ি থেকে রূপের রানী পর্যটন স্পট সাজেক যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ে এক বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা বৃদ্ধা চিকিৎসা সেবায় নিয়োজিত হয়ে যায়।
আজ বুধবার সকালে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট এলাকায় অসুস্থ হয়ে পড়ে রাজধানীর ঢাকা আগারগাঁও বাসিন্দা নাজমুন নাহার (৬০)।
এদিকে অসুস্থ হওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দৃষ্টিতে আসলে। তৎক্ষনাৎ বিজিবি সদস্যদের নির্দেশ দেন এই পর্যটকের চিকিৎসা সেবা দিতে।
পরে মেডিকেল অফিসার ও মেডিকেল টিম নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং অসুস্থ বৃদ্ধা নাজমুন নাহারের সাথে ট্যুরে আসা সদস্যরা বিজিবির এই মানবিক সেবা কাজের প্রশংসা করেন।
এ জাতীয় আরো খবর..