Logo
| বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 207428 বার পঠিত
রাঙ্গুনিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন উৎসব
রিপোর্টারঃ N/A

রাঙ্গুনিয়া প্রতিনিধি

ভক্তিময় আবহে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্ধারণ মঠ প্রাঙ্গণে শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। অনুষ্ঠানটি সকাল ১০টায় লোকনাথ বাবার ঘট স্থাপন এর মাধ্যমে শুরু হয়। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শিব স্নান, সকাল ১১টায় লোকনাথ বাবার পূজা এবং দুপুর ১টায় পরিবেশিত হয় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। বিকেল ৫টায় গ্রামের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন উৎসব, যা মঠ প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে দেয় এক আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশ।


অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এ উৎসবকে ঘিরে মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়।

স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভক্তদের উপস্থিতিতে উৎসবটি এক মহামিলনের রূপ নেয়। সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় লোকনাথ বাবার আশীর্বাদ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়