Logo
| বঙ্গাব্দ

ক্যায়াংঘাট হিল আনসার ক্যাম্প পরিদর্শনে মহালছড়ি জোন অধিনায়ক

  • আপডেট টাইম : 08-06-2026 ইং
  • 652 বার পঠিত
ক্যায়াংঘাট হিল আনসার ক্যাম্প পরিদর্শনে মহালছড়ি জোন অধিনায়ক
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি



খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট হিল আনসার ক্যাম্প পরিদর্শন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  আল জাবের।




পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালন কার্যক্রম এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বে নিয়োজিত হিল আনসার সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।




এ সময় জোন অধিনায়ক পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে হিল আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।




বিশেষ করে সদস্যদের মনোবল বৃদ্ধি ও মানবিক দিক বিবেচনায় তাদের পারিবারিক খোঁজখবর নেন, যা উপস্থিত সদস্যদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। জোন অধিনায়কের এই আন্তরিক পরিদর্শন দায়িত্ব পালনে হিল আনসার সদস্যদের আরও উৎসাহিত ও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্টদের অভিমত।




পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী ও হিল আনসার সদস্যদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়