Logo
| বঙ্গাব্দ

প্রবাসী ওমর ফারুক-এর সহায়তায় অসহায়দের বিনামূল্যে চিকিৎসা

  • আপডেট টাইম : 26-04-2025 ইং
  • 496368 বার পঠিত
প্রবাসী ওমর ফারুক-এর সহায়তায় অসহায়দের বিনামূল্যে চিকিৎসা
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়িতে দুবাই প্রবাসী মো. ওমর ফারুক-এর আয়োজনে ও বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় মুসলিমব্লক জাগরণী ক্লাব কক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।

এসময় মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ঢাকা বারডেম হাসপাতালের ডা. মোস্তাসিরুল আলম পারভেজ।

তিনি মেডিসিন, বাত-ব্যথা, শিশু, চর্ম, এলার্জি, হাড় ভাঙ্গা ও জোড়া, জয়েন্ট ব্যথা প্রভৃতি রোগী দেখেন।


দুবাই প্রবাসী মো. ওমর ফারুক বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। রোগীরা যেন স্বল্প সময়ে ভালো চিকিৎসা পান, সেটিই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, আমি সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।

ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়