পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |