Logo
| বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

  • আপডেট টাইম : 10-06-2025 ইং
  • 383183 বার পঠিত
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ- রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। তিনি গতকাল সোমবার বিকেল থেকেই নিখোঁজ রয়েছে। এছাড়া নিখোঁজ ব্যক্তি নকুল মল্লিক কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কয়লারডিপু এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন মৎস্যজীবী/ জেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, গতকাল সোমবার বিকেলে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুলের খোঁজ আজ মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার খোঁজ নিতে চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়