Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 19-03-2026 ইং
  • 8360 বার পঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ও গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


আজ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ  উপহার তুলে দেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদ খান। এছাড়াও একটি মন্দিরে সিলিং ফ্যান ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 


এসময় মাটিরাঙ্গা জোনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পাহাড়ের সবার মাঝে ঈদ ও বৈসাবি আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই উপহার । ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়