Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 389162 বার পঠিত
রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি দোকানীকে জরিমানা
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার লক্ষ্যে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্ত সেলিনা আক্তার রাজস্থলী বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছের বাজার ও কাঁচামালের দোকানে এই ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন।

এসময় বাজারের মাঝখানে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে পোল্ট্রি মুরগি বিক্রি করার অপরাধে খায়েজ আহম্মেদ নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে এবং খাদ্যদ্রব্যের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজারের মাঝখানে থাকা পোল্ট্রি ফার্মের দোকানগুলো অবিলম্বে উচ্ছেদ করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযান পরিচালনাকালে তিনি রমজান মাসে কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে না বাড়ানোর নির্দেশ দেন। এছাড়াও ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়