Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 21-04-2025 ইং
  • 473633 বার পঠিত
কাপ্তাইয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ব্রি ধান-১০১, ১০২, ১০৪ ও ১০৫ এর বিষয়ে কাপ্তাই উপজেলার প্রায় ১২০ জন কৃষক নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় গাজীপুর ফলিত গবেষণা বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের (ব্রি অঙ্গ) অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ব্রি গাজীপুর ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বৈজ্ঞানিক সহকারী মো. নিজামুল করিম, সহকারি খামার ব্যবস্থাপক মো. সাজল মিয়া প্রমুখ।

মাঠ দিবসে কাপ্তাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওমর ফয়জুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখেন তঞ্চঙ্গ্যা, স্থানীয় কৃষক চাউমং মারমা ও পপি মারমা।

মাঠ দিবসে আগত অতিথিরা স্থানীয় চাষীদের কাছ থেকে ব্রি ধান ১০১, ১০২ ১০৪, ১০৫ চাষের বিষয়ে বিভিন্ন তথ্য শুনেন এবং এসব ধানের জাতগুলো সঠিকভাবে চাষ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

এসময় অধিক ফলনশীল, পুষ্টিসমৃদ্ধ এবং চাষের সহনশীল হিসেবে এসব নতুন জাতের ধান চাষের উপকারিতা তুলে ধরেন। তাই এসব নতুন ধানের চাষে কৃষকদের আগ্রহী হতে পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় চাষীদের এবিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর থেকে সকল ধরণের সহযোগীতা করার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়