এম সুজন, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার সকালে নানিয়ারচর ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পাঠ করা হয়।
পাঁচ শতাধিক লোকের সমাগমে ঢাক ও ঢোলের তালে শোভাযাত্রায় মুক্তিযুদ্ধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার প্রদর্শনী দেখানো হয় সড়কে।
উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেয় উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |