Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব

  • আপডেট টাইম : 12-12-2025 ইং
  • 167673 বার পঠিত
রাজস্থলীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলার ঝুলন্ত ব্রীজ পাড়া বন্ধু মহলের আয়োজনে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝুলন্ত ব্রীজ সংলগ্ন মাঠে মহব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব বনাম পোয়াইতু পাড়া রাইজিং ক্লাবের মধ্যকার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, মো. কালাম হোসেন প্রমুখ।

টানটান উত্তেজনাপুর্ণ ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য হয়ে ড্র হয়। পরে ট্রাইবেকারে এসে মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব ২-০ গোলে পোয়াইতু পাড়া রাইজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি এবং সকলে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এই রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের মোট ১১টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়