Logo
| বঙ্গাব্দ

তারুণ্য উৎসবে লংগদুতে সাঁতার প্রতিযোগিতা

  • আপডেট টাইম : 16-02-2025 ইং
  • 517063 বার পঠিত
তারুণ্য উৎসবে লংগদুতে সাঁতার প্রতিযোগিতা
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদকঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসবের সাঁতার প্রতিযোগিতা।


রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপু‌রে বিদ্যাল‌য়ের হলরু‌মে প্রতি‌যো‌গিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা এসআই এম ফেরদৌস আলম।


প্রধান অতিথি কফিল উদ্দিন মাহমুদ বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে। এভাবে তরুণরা আরও উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশে সমর্থ হবে।


বিশেষ অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা এসআই এম ফেরদৌস আলম বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয় বরং মনস্তাত্ত্বিক দৃঢ়তা এবং একসাথে কাজ করার অভ্যাসও তৈরি হয়। এটি যুবসমাজকে আরও প্রেরণা যোগাবে।


এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে, যাতে তরুণরা নিজেকে তুলে ধরতে পারে এবং সমাজে ভালো ভূমিকা রাখতে পারে। প‌রে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেয় আগত অতিথিবৃন্দ।


প্রতিযোগিতায় উপ‌জেলা ৬‌টি বিদ্যাল‌য়ের ৬০ জন অংশগ্রহণকারী তাদের সাঁতারের দক্ষতা প্রদর্শন করে এবং উৎসবের পরিবেশে নানা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। যুবসমাজের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে স্থানীয় মানুষদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়