রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আন-নূর ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিগত দিনে পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে আর্তমানবতার সেবা, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়।
আন-নূর ফাউন্ডেশনের বহুমুখী মানবিক কার্যক্রমের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সন্তোষ প্রকাশ করেন। তিনি সংগঠনের তরুণ কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, "তরুণ প্রজন্মের হাত ধরে সমাজ বদলে যায়। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার এই মানসিকতা বজায় রাখতে হবে।" তিনি ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে অনুপ্রেরণা প্রদান করেন। এসময় আন-নূর ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..