নানিয়ারচর প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জুলফিকার আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মেহেরাজ হোসেন ও উইভ প্রকল্পের রিতুপর্ণা নাগ।
এ সময় নারী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা এবং নানিয়ারচর হর্টিকালচার উদ্যানতত্ত্ববিদ জোবাইদুর রহমান ভাসানী।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন এবং সমাজে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..