Logo
| বঙ্গাব্দ

রাঙ্গামাটির রাজস্থলীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 439611 বার পঠিত
রাঙ্গামাটির রাজস্থলীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

 


হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ  সারা দেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগাম বিভাগের ব্যবস্থাপনায় রাজস্থলীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৩ জুন) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে কাব কার্নিভাল ২০২৫ এর উদ্ভোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীত এবং স্কাউটস এর প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন স্কাউটস, ৩০ জন কাব লিডার এবং ইউনিট লিডার অংশগ্রহণ করেন।


কাব কার্নিভাল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা স্কউটস এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কাব কার্নিভালের সকল কার্যক্রম পরিচালনা করেন রাজস্থলী কাব কমিশনার মোঃ আশরাফ হোসেন। 


দিনব্যাপী এই কাব কার্নিভালে রাজস্থলী উপজেলার ক্ষুদে স্কাউটসদের আয়োজনে বিভিন্ন সচেতনতামুলক এবং শিক্ষনীয় প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়