Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আশিকার জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির সভা

  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 322941 বার পঠিত
নানিয়ারচরে আশিকার জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির সভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর ক্রিয়া প্রকল্প বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি”র আওতায় নানিয়ারচরে এক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বুড়িঘাট ও সাবেক্ষ্যং ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, আশিকা প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিয়া প্রকল্পের কর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি সেবাদাতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। এর মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সমস্যা চিহ্নিত হওয়ার পাশাপাশি সমাধানের পথও সহজ হয়ে উঠছে।

অংশগ্রহণকারী উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীরা  জানান, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি সমবায় ও মহিলা বিষয়ক কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে তারা জীবিকা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। যা তাদের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারী ক্ষমতায়নের প্রসারে এই কর্মসূচি উল্লেখযোগ্য অবদান রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়