Logo
| বঙ্গাব্দ

সীমান্ত সুরক্ষা ও খাগড়াছড়ির নৃ-গোষ্ঠীর জনকল্যানে ৭ বিজিবি

  • আপডেট টাইম : 23-12-2025 ইং
  • 377670 বার পঠিত
সীমান্ত সুরক্ষা ও খাগড়াছড়ির নৃ-গোষ্ঠীর জনকল্যানে ৭ বিজিবি
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ির দুর্গম আরান্দিছড়া সীমান্তে বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী,  দুস্থ জনসাধারণের জন্য মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্ত নিরাপত্তায় জনসচেতনতামূলক সভা করেছে বাবুছড়া ৭ বিজিবি।


আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক স্লোগানে বিজিবি এ সেবা প্রদান করে।


সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবা মূলক বিভিন্ন কর্মকান্ড করেন বলে জানান, বাবুছড়া ৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।


এসময় দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ  সংস্কারের অবকাঠামো উন্নয়ন সামগ্রী, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, দুস্থদের জন্য মেডিকেল ক্যাম্পেইন ও সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা সভা করা হয়।


এদিকে জনসাধারণ স্বতঃস্কুর্তভাবে অংশগ্রহণ করে এ আয়োজনে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে বিজিবি'কে যথাযথ সহায়তা করার অঙ্গীকারবদ্ধ স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়