Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে নারী দিবসে সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 201909 বার পঠিত
নানিয়ারচরে নারী দিবসে সভা ও ক্রীড়া প্রতিযোগিতা
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায় আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।

রোববার (৮ মার্চ) বিকেলে সি আর ইএ প্রকল্পের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা।

এ সময় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নারী ও কিশোরীদের ফুটবল খেলা, শিশু ও নারীদের বেলুন ফাটানো প্রতিযোগিতা এবং কিশোর-কিশোরীদের বস্তা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, মহিলা কারবারি শান্তনা খীসা,আশিকা প্রকল্পের কর্মকর্তা  ‘সি আর ই এ’ মিতু চাকমা,প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসাসহ,প্রমুখ।

এছাড়া সিএজি সদস্য, নারী দলের সদস্য, ইয়ুথ ও কিশোর-কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

এতে নারী ও কিশোরীদের ফুটবল খেলা, বেলুন ফাটানো এবং বস্তা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়