হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ "দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ১ টায় উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে ফল মেলা উপলক্ষে উপজেলার তিনটি ইউনিয়নের কৃষি উদ্যোক্তাদের নিকট থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এতে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজল তালুকদার, উপসহকারী মোঃ শাহজাহান, জয়নাল আবেদিনসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা কৃষি উদ্যোক্তাদের ফরমালিনমুক্ত দেশীয় ফল উৎপাদনে উৎসাহ এবং দেশব্যাপী দেশীয় ফল সরবরাহ করার পরামর্শ প্রদান করেন। ভোক্তারা যাতে দেশীয় ফরমালিনমুক্ত ফল ফলাদি ক্রয় করেন সেজন্য সবাইকে আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |