Logo
| বঙ্গাব্দ

বিশ্ব জলবায়ু দিবসে নানিয়ারচরে ক্যাম্পেইন

  • আপডেট টাইম : 14-11-2025 ইং
  • 287938 বার পঠিত
বিশ্ব জলবায়ু দিবসে নানিয়ারচরে ক্যাম্পেইন
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত “ক্রিয়া প্রকল্পের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি” এর আওতায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কৈলাস পাড়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ব জলবায়ু দিবস উদযাপন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায়সঙ্গত রূপান্তর”—কে সামনে রেখে দিনব্যাপী নানা সচেতনতামূলক কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে কিশোর-কিশোরী, যুবক-যুবতী, নারী, এলাকার কার্বারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আশিকা গ্রুপ সদস্য ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীরাও ছিল সক্রিয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, প্রকল্প অফিসার সুবিন্দু চাকমা, ফিল্ড ফেসিলিটেটর নিভা চাকমা সহ প্রকল্পের অন্যান্য কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বর্তমান ঝুঁকি, এর সামাজিক-পরিবেশগত প্রভাব এবং ন্যায়সঙ্গত রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়াতে সকলকে নিজ নিজ ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করার জন্য ডাস্টবিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় ব্যক্তিগত প্রতিশ্রুতির অংশ হিসেবে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়