Logo
| বঙ্গাব্দ

নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর গৃহকর্মীকে পাওয়া গেলো রাস্তায়

  • আপডেট টাইম : 25-05-2025 ইং
  • 281410 বার পঠিত
নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর গৃহকর্মীকে পাওয়া গেলো রাস্তায়
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের ইউপি সদস্য শিমুল দাশের গৃহকর্মী মোঃ রিপন (২৫) কে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘন্টা ইউনিয়নের ডংনালা এলাকার মেইন রাস্তায় হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। 


রবিবার (২৫ মে) সকালে বাঙ্গালহালিয়া থেকে ডংনালা যাওয়ার পথে সিএনজি চালকরা চন্দনকাটা পাহাড়ের মেইন রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় রিপনকে দেখতে পেয়ে তার ভাই সুমনকে খবর দিলে হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

এরপর উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহজাহান কামাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়