Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে মোখতার আহমদের নির্বাচনী প্রচারণা

  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 262626 বার পঠিত
নানিয়ারচরে মোখতার আহমদের নির্বাচনী প্রচারণা
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

রাঙ্গামাটি-২৯৯ নম্বর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহমদ নানিয়ারচরে গণসংযোগ করেছেন।

শনিবার সকাল থেকে উপজেলার টি অ্যান্ড টি এলাকা, বগাছড়ি বাজার এবং নানিয়ারচর সদর বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রচারণা চালানো হয়েছে।

গণসংযোগ চলাকালীন তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “অন্যায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ ও বিচক্ষণ নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সবসময়ই নিরলসভাবে কাজ করতে চাই। এজন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করছি।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জুলফিকার আলীসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী, ছাত্রশিবিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়