Logo
| বঙ্গাব্দ

চন্দ্রঘোনায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপডেট টাইম : 16-09-2025 ইং
  • 264487 বার পঠিত
চন্দ্রঘোনায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে দীপু মল্লিককে সভাপতি, বাবলু মল্লিককে সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ, লিটনকে সাংগঠনিক সম্পাদক এবং ছোটন মল্লিককে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির কমিটি গঠনকল্পে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি হারুনুর রশীদ রতন ও আয়ুব খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জামান চৌধুরী রকি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টার, সাংগঠনিক সম্পাদক নুর কবির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়