Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় তেল সংকট—দুর্ভোগে চালক ও পর্যটক

  • আপডেট টাইম : 23-03-2026 ইং
  • 3124 বার পঠিত
দীঘিনালায় তেল সংকট—দুর্ভোগে চালক ও পর্যটক
রিপোর্টারঃ N/A
হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট চরম আকার ধারণ করেছে। পবিত্র ঈদুল ফিতরের আগে শুরু হওয়া এই সংকট ঈদের পরেও অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক, সাধারণ মানুষ এবং দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা।

উপজেলার বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ পাম্পেই “তেল নেই”, “ডিজেল নেই”, “অকটেন নেই” লেখা স্টিকার ঝুলছে। কোথাও কোথাও পাম্প খোলা থাকলেও সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে জ্বালানি বিক্রি। এতে করে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

তেল সংগ্রহের আশায় পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোক্তাদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে নিত্যপ্রয়োজনীয় যাতায়াত ব্যাহত হচ্ছে এবং পণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে স্থবিরতা।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে ঢাকা থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে আগত পর্যটক বাইকাররা পড়েছেন চরম বিপাকে। অনেকেই মাঝপথে জ্বালানি না পেয়ে যাত্রা স্থগিত করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে থেকেই জ্বালানি তেলের সংকট শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। ফলে দিন দিন পরিস্থিতির আরও অবনতি ঘটছে।

এ পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়