পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১জানুয়ারি) সকালে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় দীঘিনালা উপজেলার জামতলি বাঙালি পাড়া, রশিকনগর, মধ্য বেতছড়ি গোরস্তান পাড়া ও কবাখালিতে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি শিক্ষানবিশ আইনজীবী জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মুনসুর আলম হীরা, সিনিয়র সহসভাপতি আল আমিন হাওলাদার, জহিরুল ইসলাম, ইয়াছিন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..