Logo
| বঙ্গাব্দ

বৈষম্যমূলক বরাদ্দ বন্টনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

  • আপডেট টাইম : 30-03-2025 ইং
  • 721289 বার পঠিত
বৈষম্যমূলক বরাদ্দ বন্টনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তি-প্রতিষ্ঠানের আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের অনিয়ম ও বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্য বৈষম্যমূলক বন্টন এবং বিভিন্ন সম্প্রদায়ের সাথে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ ও সুপ্রদীপ চাকমার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বিক্ষুদ্ধ মারমা জনগোষ্ঠী ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ।

রবিবার (৩০ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়েে বরাদ্ধগুলো বেশির ভাগই নিকট আত্মীয় স্বজনকে দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্য বরাদ্ধগুলো স্থগিত করে পুনরায় সমবন্টন করে তালিকা প্রকাশ করার আহ্বান জানান।

এর ব্যতয় ঘটলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি খনিরঞ্জন ত্রিপুরা, মারমা প্রতিনিধি রমেল মারমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়