হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীদের নিয়ে রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১টায় রাজস্থলী উপজেলা কৃষি অফিসের হলরুমে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দলভুক্ত কৃষকদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল খায়ের।
এই প্রশিক্ষণে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দলভুক্ত কৃষকদের মোট ৩০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |