Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ৬ দোকানে দুর্ধর্ষ চুরি!

  • আপডেট টাইম : 09-10-2025 ইং
  • 242382 বার পঠিত
নানিয়ারচরে ৬ দোকানে দুর্ধর্ষ চুরি!
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ৮নম্বর টিলা বাজার মার্কেটের ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার (৮ অক্টোবর) রাতে ঘটে এই চুরির ঘটনা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মো. হোসেন আলী, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ (কাইয়ুম), বাবুল হোসেন, রবিউল হোসেন এবং ইব্রাহিম।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, রাতে মার্কেটের একাধিক দোকানের তালা ভেঙে চোরেরা নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও ভুক্তভোগীরা যোগাযোগ করেছেন বলে জানা যায়।


দোকান মালিক হোসেন আলী ও বাবুল হোসেন বলেন, রাত ৯টার কিছু পরে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি দোকান ভাঙা। টাকা ও মালামাল উধাও। রাস্তার পাশে চুরির সরঞ্জাম, তালা ভাঙার রড ও রেঞ্চ পড়ে ছিল।

এ বিষয়ে এলাকায় চোরের আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়