Logo
| বঙ্গাব্দ

উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন

  • আপডেট টাইম : 23-10-2025 ইং
  • 379715 বার পঠিত
উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে পাহাড়ি জনপদ রাঙামাটির বাঘাইছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল কাইয়ুম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মো. মহিউদ্দিন।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।


বক্তারা অভিযোগ করে বলেন, রাঙামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহনের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন। জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন থেকে সরকারী বিভিন্ন বরাদ্দে বাঙ্গালিদের বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়ি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে এতে বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছে যা ২৪ পরবর্তী বাংলাদেশে তা আশা করেনি জনগণ।

আরও বলেন, জেলা পরিষদের কফি ও কাজু বাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়ীদের জন্য বরাদ্দ করেছেন যা বাঙালিরা চরম বৈষম্যের শিকার। এছাড়াও বাঘাইছড়ির পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা তুলে ধরে ৭২ ঘণ্টার মধ্যে প্রকল্প বাতিল করার নির্দেশ দেন।

পার্বত্য চট্রগ্রামে সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারী বরাদ্দ সমবন্টনের আহব্বান জানান। অন্যথায় দেবপ্রসাদ দেওয়ান'কে বাঘাইছড়িতে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়