খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা এবং জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালিত হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |