নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মুসলিম ব্লক এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত জাবেদ ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে পরিবারের অন্যদের সাথে জমিতে কাজ করতে যায়। দুপুরে গুড়িগুড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন অংশ পুঁড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটিকে পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |