পার্বত্য জেলা খাগড়াছড়িতে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন ২০৩ পদাতিক বিগ্রেড খাগড়াছড়ি রিজিয়ন।
আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের আশপাশের দারিদ্র্য ও অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন রিজিওন ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন।
কম্বল নিতে আসা দুস্থ পরিবারে জানায়, শহরে শীত বেশি পরছে সেনাবাহিনীর এ কম্বল আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানা যায়, শহরের শীতের প্রকোপ বেশি, দারিদ্র্য ও অসহায় পরিবারের কথা চিন্তা করেই বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন শীতবস্ত্র বিতরণ করেছেন।
এসময় অন্তত অর্ধশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সেনাবাহিনী।
এ জাতীয় আরো খবর..