Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে লেবু চাষে নতুন যুগের সূচনা: কৃষকদের নিয়ে ‘বিনা’র বিশেষ প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 297566 বার পঠিত
খাগড়াছড়িতে লেবু চাষে নতুন যুগের সূচনা: কৃষকদের নিয়ে ‘বিনা’র বিশেষ প্রশিক্ষণ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ,যেখানে আলোচনায় ছিল লেবু, তবে শুধু সাধারণ লেবু নয়, বরং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধী লেবুর জাত।


"একটি লেবু বদলে দিতে পারে একটি পরিবার, এমনকি একটি জনপদের কৃষি অর্থনীতি"এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আয়োজিত এই প্রশিক্ষণ ছিলো একেবারেই হাতে-কলমে শেখার আয়োজন।



রোববার (২৯ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় এ কার্যক্রম, যা বাস্তবায়িত হয় বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে।



প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম। বিনা উপকেন্দ্র'র বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সঞ্চালনায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, যিনি বলেন,"পার্বত্য অঞ্চলের অনন্য জলবায়ু ও মাটি লেবুর আধুনিক জাত চাষের জন্য একটি সোনালি সম্ভাবনা। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের পথে হেঁটে যাচ্ছে।"



এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অংসিংহ্লা মারমা, যিনি হাতে-কলমে লেবুর বংশবিস্তার, কলম তৈরির কৌশল ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন।



প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা জানান, এই জাতের লেবুর গাছ কম সময়ে ফল দেয়, রোগ প্রতিরোধী এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।



 এ সময় বিনা উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য ও বাজার সম্ভাবনা,কলম ও চারা তৈরি প্রক্রিয়া,পাহাড়ি অঞ্চলের জন্য উপযোগী লেবু চাষের কৌশল,কৃষকের আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনাসহ লেবুর চাষ,বংশ বিস্তার ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



এই প্রশিক্ষণ শুধু একটি দিনের কর্মসূচি নয়,এ যেন খাগড়াছড়ির পার্বত্য জনপদে টেকসই কৃষির সম্ভাবনার এক নতুন দরজা উন্মোচনের সূচনা!




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়