Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ 

  • আপডেট টাইম : 03-03-2025 ইং
  • 617283 বার পঠিত
খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ 
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থা'র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।



সোমবার(০৩মার্চ) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।



এ সময়  নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।



এ সময় জাতীয় মহিলা সংস্থা'র মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা পরিমল ত্রিপুরা, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন  প্রকল্পের  প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪-২৫অর্থবছরের  চার মাসব্যাপি ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ সময় দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়